ব্যবসায়ীদের ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডিবি পুলিশের ইন্সপেক্টর মাসুমের টিমের ৩ সদস্যকে পুলিশ লাইনেস ক্লোজ করা হয়েছে। গত সোমবার সকালে ঢাকাগামী জলযান বে-ক্রুজের তিন যাত্রীকে ডিবি’র ইন্সপেক্টর মাসুম, এএসআই রফিক, কনস্টেবল শান্ত ও সাইদ আটক করে। তাদের অস্ত্র ও মাদক মামলার ভয় দেখিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। মঙ্গলবার অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত উপ-কমিশনার আতিকুর রহমান মিয়াকে। গতকাল বুধবার অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্যে এএসআই রফিক, কনস্টেবল শান্ত ও সাইদকে ক্লোজ করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত ইন্সপেক্টর মাসুম এখনো বহাল তবিয়বে রয়েছেন।
