মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে ৩০টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের মনোনয়ন বাছাইকালে ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক জানান, ঋণ খেলাপী হওয়ায় সংরক্ষিত ২নং ওয়ার্ডের আলমতাজ বেগম ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল হাসান মামুনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মামলার তথ্য গোপন করায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসান উল্লাহ ও সাইদুল হক হিরু’র মনোনয়নপত্র বাতিল করা হয়। ৩০টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ড নারীদের সংরক্ষিত ১০টি ওয়ার্ডের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। আজ বৃহস্পতিবার বাকি ২০টি কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।
