আজকের রাশিফল

আপডেট : ১৬ মে ২০১৩, ১৭:২২
১৭ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৩ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা: ৬ ও ৮। শুভবার: শুক্র ও শনিবার। শুভরত্ন:হীরক ও নীলা প্রকৃতিগতভাবে আপনি: চিন্তাশীল, সতর্ক ও বিনয়ী। আপনি একটু চাপা তবে পরিশ্রমী। ব্যক্তিস্বাতন্ত্র্য-বোধ প্রবল। যে কোন বিষয়ের দুই দিকই দেখতে পান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধীরস্থির। তবে সিদ্ধান্তে গ্রহণে অটল। জীবনে অনেক দায়িত্ব এসে পড়তে পারে। অনেকেই হয়তো ভুল বুঝবে আপনাকে। পর্যায়ক্রমে জীবনে সৌভাগ্য ও বিড়ম্বনা আসতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, অভিনেতা সিরাজুল ইসলাম, রসায়নবিদ ওডহেসেল, জ্যোতির্বিদ জোসেফ এরমেন লকইয়ার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকুল থাকবে। কাজকর্মে সাফল্য আসতে পারে। প্রাপ্তিযোগ আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কারো সাথে মনোমালিন্যের আশঙ্কা আছে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায়ে ব্যবসার সম্মুখীন হতে পারেন, ব্যবসায়ীক ক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ আপনার সহযোগিতায় এগিয়ে আসতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। প্রাপ্ত তথ্যে উপর নির্ভর করতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ উপার্জনের সুযোগ পেতে পারেন। বৃহত্ প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে, আর্থিক দিক ভালো যাবে। দুশ্চিন্তা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাবলয় বৃদ্ধি পেতে পারে। সংযত থাকার চেষ্টা করুন। অকারণ ব্যস্ততা পরিহার করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো ব্যাপারে অনুশোচনা হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। সন্তানের অসুস্থতার উদ্বিগ্ন হতে পারেন। চাকুরিজীবীদের জন্য দিনটি শুভ। ভালো জায়গায় বদলি বা পদন্নোতির সম্ভাবনা আছে। কারখানা শ্রমিকদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। অন্যথায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ভালো কোনো সংবাদে আনন্দ পাবেন। পরিশ্রম বেশি হলে কাজ শেষ করতে পারবেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ খাদ্য ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন, অংশীদারি ব্যবসায় কোনো সমস্যার উদ্ভব হতে পারে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পারিবারিক পরিবেস খুব একটা অনুকূল থাকবে না। আজ ঝুঁকি না নিলেই ভালো করবেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। চাকুরীজীবীদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে কারো সহযোগিতা পাওয়া কঠিন হবে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। জটিল কোনো সমস্যার সমাধান হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। পরিচিত কারো স্বার্থপরতার জন্য মনে কষ্ট পাবেন। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। কোনো কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। কষ্ট করে হলেও সংযত থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ইন্টারভিউ দেওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। অপ্রত্যাসিত কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। তবে সে সুযোগ কাজে লাগানো সম্ভব নাও হতে পারে। অকারণ উত্তেজনা পরিহার করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। অকারণ ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন। অথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সাময়িক কোনো সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ