সাহিত্য বিশ্ব

আপডেট : ১৬ মে ২০১৩, ১৭:৪৬
শুরু হলো আন্তর্জাতিক কবি ফেরদৌসি সম্মেলন গত ১২ মে তেহরানে অষ্টম ‘আন্তর্জাতিক কবি ফেরদৌসি সম্মেলন’ শুরু হয়েছে। বিখ্যাত ফরাসি বীর রুস্তমকে নিয়ে লেখা মহাকাব্য ‘শাহনামা’ রচনা করে অমর হয়ে আছেন মহাকবি ফেরদৌসি। এই সম্মেলনে শাহনামার বিভিন্ন চরিত্র নিয়ে অঙ্কিত প্রায় ত্রিশটি চিত্রকর্ম পদশির্ত হবে বলে আয়োকজরা জানিয়েছেন। সব চিত্রকর্মই ইরানসহ বিভিন্ন দেশের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। কাশ্মীরে অনুষ্ঠিত হলো শিশু-সাংস্কৃতিক উত্সব গত ১১ মে কাশ্মীরে শুরু হয়েছে শিশু-সাংস্কৃতিক উত্সব। বিভিন্ন স্কুলের শিশুসহ রাজধানী শ্রীনগরের এই উত্সবে নাটক, গল্প বলা, গান গাওয়া ও বই পড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। অনেক লেখক, কবি ও সাহিত্যিক শিশুদের এই সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত ছিলেন। এ আয়োজন কাশ্মীরের সাহিত্য ও সংস্কৃতির সাথে আগামী প্রজন্মের পরিচিতি সৃষ্টি করার প্রচেষ্টা বলে আয়োজকরা জানিয়েছেন। ‘হানড্রেড ইয়ারস অব দ্যা ভ্যাঙ্কুভার সান’ জিতে নিল বিল ডুথি বুক সেলার পুরস্কার শেলি ফ্রেলিক তাঁর ‘হানড্রেড ইয়ারস অব দ্যা ভ্যাঙ্কুভার সান’ বইটির জন্য ‘বিল ডুথি বুক সেলার’ পুরস্কার পেয়েছেন। ‘ভ্যাঙ্কুভার সান’ পত্রিকার এই কলামিস্ট বইটিতে ইতিহাস ও দৈনন্দিন জীবনের আলোচিত ঘটনা চমত্কার ভাবে তুলে ধরেছেন। আকর্ষণীয় বিষয়, উপস্থাপনা এবং সংবাদপত্রের শিরোনাম নিয়ে গল্পভিত্তিক রচনা দিয়ে লেখক সহজেই পাঠকের মনযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন বিচারকেরা। গ্রন্থনা :শামস আরেফিন