হুইসেল শুনে প্ল্য¬াটফর্মে দাঁড়ালাম
নাহ! এটাও নয়,
সেই কবে থেকে ঠায় বসে।
গোটা স্টেশন জনমানবহীন
তবে কি একাই আমি
এই ট্রেনের যাত্রী?
যত দূর চোখ যায় ধূ ধূ মাঠ
চৈত্রের দুপুরে নিঃসঙ্গ হাওয়া
উড়ে যায় অজানা দিগন্তে—
কখন আসবে গাড়ি?
কখন বাজবে হুইসেল;
আজন্ম চেনা গন্তব্যের!