স্বাধীনতা

আপডেট : ১৬ মে ২০১৩, ১৭:৪৭
ভাবিনি আমি কি নাব্য তীব্র নদীজলে! স্বামীত্যক্ত বীরাঙ্গনা নিকটবর্তী হলে উনিশ শ একাত্তর কত পর্দা খোলে? মাংসদীপ্ত বারাঙ্গনা রঞ্জিত তাম্বুলে! কেউ কি দেখেনি আজও শিশ্ন এক ছিন্ন; আত্মঘাতে মৃত্যু শেষে কিমাকার, ভিন্ন? বিধ্বংসী বিদ্বেষ থেকে স্বর্গের আশ্লেষ। আমার আমৃত্যু রতি, বিচিত্র সংশ্লেষ। তথাপি বিশ্বাসে হত্যাকল্প বিস্ফোরিত; বারাঙ্গনা স্মিত, তবু বীরাঙ্গনা হূত! ইতিহাস নদী হয়ে গলে শির-পরে; আর ভিজি স্বাধীনতা প্রজন্ম চত্বরে।