সব

আপডেট : ১৬ মে ২০১৩, ১৭:৪৮
আমি কি হারিয়েছি সব, চোখে শুকিয়ে যাওয়া নদীটির জীর্ণ মহাল মলিনাদের বাড়ি ঘেঁষে যে সভ্য-বিস্মৃতির বাঁক, হারানো নদীর ভেতর দিয়ে স্রোতচিহ্নের মতো সে আজ গড়িয়ে যায়... ধুলোয় নির্বাপিত বাঁক আমাদের গেরাম আম-কাঁঠালের দেশে, কাঁচা-পাকা আম প্রতিটি আঙিনায় থাকে প্রতিটি গাছের নিচে যত ছায়া, কোনো একটি ছায়ার ঘরে আমার মায়ের জেগেছিল জন্মপ্রণোদনা ফলে ছায়া আমার প্রসূতিমদন; ছায়া আমার মা ঠা ঠা রোদের দিন মাঠে বেরিয়েছি বলে নখের কোনায় লুকিয়ে নিয়েছি ছায়াকে