গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৬ মে ২০১৩, ১৯:৩৫
সবচেয়ে উঁচু ঢেউয়ের ওপর থেকে সার্ফিং করে সফলভাবে নেমে আসার কীর্তিটি শন ডলার করেছিলেন আজ থেকে প্রায় মাস ছয়েক আগে ২০১২ সালের ২১ ডিসেম্বর। তবে ঢেউয়ের উচ্চতা অত সহজে চট করে বলে দেওয়া যায় না বলেই দীর্ঘ বিচার বিশে¬ষণ শেষে সম্প্রতি সবচেয়ে বড় ঢেউয়ের চূড়া থেকে সার্ফিং করার কৃতিত্বটি তারা দিয়েছেন শন ডলারকে। সে হিসেবে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যানডিয়াগো থেকে ১০০ মাইলে পশ্চিমে অবস্থিত একটি অফশোর রিফে ৬১ ফুট উঁচু থেকে সার্ফিং করার কীর্তিটিই হলো এখন আনুষ্ঠানিকভাবে সবচেয়ে উঁচু ঢেউ থেকে সার্ফিং করার রেকর্ড।