এবারের কান চলচ্চিত্র উত্সবে চলচ্চিত্র প্রদর্শনীর শুরুই হয় অমিতাভ বচ্চন ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত সদ্যমুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য গ্রেট গেটসবাই’-এর মধ্য দিয়ে। আর এই উপলক্ষেই কান উত্সবে হাজির হন চলচ্চিত্রটির মুখ্য দুই অভিনেতা। ছবিতে কান উত্সবের রেড কার্পেটে আলাপচারিতায় ব্যস্ত অমিতাভ বচ্চন ও লিওনার্দো ডি ক্যাপ্রিও।
১. এবারের কান চলচ্চিত্র উত্সবে বিদ্যা বালান আমন্ত্রিত হয়েছেন শুধুমাত্র একজন অতিথি হিসেবেই নয়, উত্সবের একজন বিচারক হিসেবে। ১২ জন বিচারকের মধ্যে তিনি একজন। সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পড়ে রেড কার্পেটের পাশেই ফটোসেশনে বিদ্যা বালান। দ্বিতীয় ছবিতে রেড কার্পেটে আলোকচিত্রীদের সামনে পোজ দিচ্ছেন ফ্রিদা পিন্টু। এবং তৃতীয় ছবিতে এবার দ্বিতীয়বারের মতো কান উত্সবে হাজির হলেন অনিল কন্যা স্টাইলিশ সোনম কাপুর।
