অনন্ত-বর্ষার চলচ্চিত্র প্রেম

আপডেট : ১৬ মে ২০১৩, ১৯:৪৫
সিনেমার প্রতি অদম্য নেশা থাকলেই বুঝি এটা সম্ভব। এ ছাড়া এর পাশাপাশি সামর্থেরও প্রয়োজন আছে বৈকী। তাই ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনী ও নিজে যোগদানের জন্য কান উত্সবে রওনা দিলেন অনন্ত-বর্ষা। ৬৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে যোগ দিতে প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত ও চিত্রনায়িকা বর্ষা গত ১৫ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকা ছাড়েন। এদিকে কান উত্সব কমিটি থেকে আমন্ত্রণ পেয়ে এবারে বাংলাদেশের তারকা হিসেবে এই উত্সবে যোগদান করছেন জয়া আহসান। তবে বেশ কয়েকটি অখ্যাত বিদেশি পুরস্কার জেতা মোস্তফা সারওয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্র দেশিয় মিডিয়ায় বেজায় ঢাকঢোল পেটালেও কান উত্সবেও এটির ঠাঁই মেলেনি। যেমনটি মুখ থুবরে পড়েছে এদেশের সিনেমা হলগুলোতেও। উল্লেখ্য, এ দেশের তারেক মাসুদের ‘মাটির ময়না চলচ্চিত্রটি দেশের প্রথম বাংলাদেশি কোনো চলচ্চিত্র যা কান উত্সবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়। এরপরও ব্যক্তিগত হোক আর অফিসিয়ািল হোক কান উত্সবে আমাদের তারকাদের যাতায়াত অবশ্যই ইতিবাচক ভুমিকা পালন করবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। অ্যাকশন হিরো হিসেবে পরিচিত এমএ জলিল অনন্ত প্রযোজিত, পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’ যা আগামী রোজার ঈদে বাংলাদেশে মুক্তির প্রতীক্ষায়।