বেশ ক’বছর ধরেই বলিউডি সেলিব্রেটি আমিশা পাটেলের অবস্থান চলচ্চিত্রে খুব একটা ভালো না। নিয়মিত কাজ করে গেলেও খুব একটা আলোচনায় আসতে পারছেন না। শুধু আমিশাই নয়, বলিউডের অনেক সিনিয়র লেডি তারকার অবস্থা এখন এরকমই। নিয়মিতই তারা আপ্রাণ চেষ্টা করছেন একটা ভালো অবস্থান সৃষ্টি করতে। সেই ধারাবাহিকতায় ইশা দেওল, প্রিতি জিনতার মতো চলচ্চিত্র প্রযোজনায় নেমেছেন আমিশা পাটেল। যদিওবা ইশা ও প্রিতি জিনতা প্রযোজনায় সফলতা এখনও অর্জন করতে পারেননি। এবার দেখা যাক আমিশা পাটেল নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করে কতটুকু সফলতা অর্জন করেন। উল্লেখ্য, আমিশা পাটেলের প্রযোজিত এই ছবিটির নাম ‘দেশি ম্যাজিক’। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই এর শুটিংও শুরু হবে।
