একুশ বছরে পা রাখলো এনসিসি ব্যাংক

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:২৯
রেমিট্যান্স প্রবাহ জোরদার করতে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩৪টি মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের। আর দেশে থেকে টাকা তুলতে এক হাজারটি আউটলেট রয়েছে। অনলাইন ব্যাংকিংসহ এসএমএস ব্যাংকিং, টেলি ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সবধরনের আধুনিক সেবা চালু রয়েছে এ ব্যাংকে। গতকাল এনসিসি ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব সাফল্যের কথা তুলে ধরা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক টি.এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খান উপস্থিত ছিলেন।