বদিউর রহমান আবারো এআইবিএলের চেয়ারম্যান মনোনীত

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:২৯
বদিউর রহমান ৬ষ্ঠ বারের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে অব্যাহত থাক-বেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ২৪০তম সভায় তার এ দায়িত্ব অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান বদিউর রহমান পরবর্তী এজিএম পর্যন্ত দায়িত্ব পালন করবেন।- প্রেস বিজ্ঞপ্তি