গফরগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসী যুবক খুন

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪২
উপজেলায় কামরুল (২৪) নামে মধ্যপ্রাচ্য প্রবাসী এক যুবক খুন হয়েছেন। স্থানীয় বারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। খুন হওয়া কামরুল মধ্যপ্রাচ্য প্রবাসী মজিবুর রহমানের ছেলে। তার ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ঘটনায় পুলিশ কালাম ও হামিদ নামে ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও কামরুলের পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া গ্রামের বাড়ি থেকে গত বুধবার রাতে একই এলাকার জুলহাস নামের এক যুবক কামরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরেনি। ওসি সাইফুল ইসলাম ফরাজি জানান, অভিযুক্ত জুলহাস মাদকসেবী। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।