সৈকত এলাকা থেকে অজ্ঞাত ২৪ নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী থেকে রাজারছড়া পর্যন্ত সৈকত এলাকায় এসব লাশ ভেসে ওঠে। এসব লাশ দেখতে শত শত মানুষ ভিড় করে। লাশগুলোর মধ্যে ৪ জন নারী, বাকী ২০টি এক থেকে তিন বছরের শিশু। এসব লাশ থেকে কিছু মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে। এসব পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। এসব লাশ সম্প্রতি মিয়ানমারে ট্রলার ডুবিতে মৃত রোহিঙ্গাদের বলে ধারণা করা হচ্ছে। যা ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এদিকে ভেসে আসে। অন্যান্য এলাকায়ও আরো কিছু লাশ ভেসে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক দিদারুল ফেরদাউস জানিয়েছেন, ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সাগরে আরো লাশ আসে কিনা তা দেখা হচ্ছে।
