যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্রানবেরি শহরে ভয়াবহ টর্নেডোর আঘাতে ৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। বুধবার পশ্চিম ডালাস থেকে ১১০ কিলোমিটার বেগে আসা টর্নেডোটির আঘাতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির।
বুধবার রাতে আঘাত হানা এ টর্নেডোর ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এলাকার কয়েকজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বাসিন্দারা জানান, ট্রেনের মতো শব্দ করে টর্নেডো আসে এবং বাড়ি-ঘর বিধ্বস্ত করে চলে যায়। আহতদের কাছের একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
