আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মুলতবি বৈঠক আজ

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:৪৫
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভার মুলতবি বৈঠক আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।