১৮ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ৪ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৭ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৬ ও ৯। শুভবার: শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন:হীরক ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:স্বাধীনচেতা, সাহসী ও অনমনীয় ইচ্ছাশক্তির অধিকারী। কৌশল ও ডিপ্লোম্যাসীর অভাব রয়েছে আপনার। মেধাবী হলেও প্রেম, রোমান্স ও এডভেঞ্চারে আপনার জীবন ঘটনাবহুল হয়ে উঠতে পারে। নেতৃত্ব ও প্রশাসনিক গুণাবলী আছে আপনার। লক্ষ্যপানে অনেক ঘাতপ্রতিঘাত ও শত্রুতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল, কুশলী ও সতর্ক হতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: দার্শনিক বাট্রান্ড রাসেল, ওমর খৈয়াম, জার দ্বিতীয় নিকোলাস, আহমেদ হুমায়ুন, পোপ জন পল, রাজনীতিক রাশেদ খান মেনন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কাজকর্মে অন্যের সহযোগিতা পাওয়া সহজ হবে। পুরোনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কাজকর্মে সাফল্য আসার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসয়ীক দিক খুব একটা ভালো যাবে না। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। পাওনা টাকা আদায় করা আজ সম্ভব নাও হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়ীক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ীক লেনদেনে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। একাধিক সূত্র হতে উপার্জনের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। তথ্য বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পত্রযোগাযোগ ফলপ্রসূ হতে পারে ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। সঙ্গ দোষে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অসংযমী না হলেই ভালো করবেন। নিজের কোনো কাজের জন্য অনুতপ্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। অপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশংকা আছে। চাকুরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। বিদ্যার্থীদের পড়াশুনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যথায় ক্ষতিগ্রস্থ হতে পারেন। হঠাত্ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। পাওনা টাকা কিছু আদায় হতে পারে। কোনো শুভ সংবাদে আনন্দ বোধ করবেন। অসমাপ্ত কাজ শেষ করা সম্ভব হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ অংশীদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের আইনী সমস্যায় জড়াতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সমস্যা সমাধানে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিকালের দিক তুলনামূলকভাবে ভালো যাবে কোনো সূত্র হতে অর্থাগমন হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কোনো বন্ধুর আচরণে মনে কষ্ট পাওয়ার আশংকা আছে। কোনো ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আজ কারো সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। কোনো ধরনের বিবাদে না জড়ালেই ভালো করবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক চাপে ভুগতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে না জড়ালেই ভালো করবেন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্থ থাকতে পারে।
