রানিনগরে আশার উঠান বৈঠক

আপডেট : ১৭ মে ২০১৩, ১৮:০৯
সম্প্রতি বেসরকারি এনজিও সংস্থা আশার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় নওগাঁর রানিনগরে আশার ৭টি ব্র্যাঞ্চে একযোগে মহিলাদের নিয়ে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও তার প্রয়োজনীয়তা শীর্ষক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলার আশার দক্ষিণ রাজাপুর বিন্দু ভূমিহীন মহিলা সমিতির সদস্য ও আশপাশের প্রায় শতাধিক মহিলাদের মাঝে পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা, ঘরবাড়ির পরিচ্ছন্নতা, বাড়ির চারপাশের পরিচ্ছন্নতা, নিরাপদ পায়খানা নিশ্চিতকরণ, দূষিত পানির কারণে যে সকল রোগ হয়ে থাকে তা সম্পর্কে সচেতনতা, খাওয়া ও পান করার ব্যাপারে পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন আশার নওগাঁ জেলা ম্যানেজার (ডিএম) মির্জা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আশার রানীনগর আঞ্চলিক শাখার ম্যানেজার (আরএম) আব্দুল মালেক, রানিনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, ২নং ব্র্যাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান, সহকারী ম্যানেজার জুয়েল রানা, লোন অফিসার শাহাদত হোসেন প্রমুখ।