স্থানীয় এনজিও সোনার বাংলা ফাউন্ডেশনের বাস্তবায়নে এইড-এর সহযোগিতায় আবাদ প্রকল্পের আওতায় কালীগঞ্জে স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কৃষক নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, মত্স্য অফিসার ওমর শরীফ, শিক্ষা অফিসার এবিএম মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, সমবায় অফিসার আশুতোষ কুমার মল্লিক, মহিলা বিষয়ক অফিসার শরিফা আক্তার, নির্বাচন অফিসার সালাউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কৃষক প্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন জৈব সার ও বালাইনাশক প্রস্তুতকারী কৃষক হেলাল উদ্দিন ও মনোয়ারা বেগম। সভায় কৃষকদের উত্পাদিত ফসল বিক্রিতে বাধাসমূহ দূর করা এবং লাগসই প্রযুক্তিতে প্রস্তুত জৈব সার ভার্মি কম্পোষ্ট ও বালাইনাশক ব্যবহার এবং বিক্রিতে বাজার সৃষ্টি করার উপর সুপারিশ নিয়ে আলোচনা করা হয় সভায় ।
