বেতাগীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ জাতিসংঘের যৌথ কর্মসূচির দিনব্যাপী সমাপনী কর্মশালা সম্প্রতি স্থানীয় ইউডিডিসি হলে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ও ইউএনডিপির অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এতে রিসোর্স পারসন ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, প্রকল্পের জেলা ব্যবস্থাপক রিয়াজ মাহামুদের পরিচালনায় কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক ইদ্রিস আলী, কর্মসূচি সংগঠক মোহসীন আলী, ইউপি সদস্য লাকী আকতার, মমতাজ আকতার ও ইমরান হোসেন। কর্মশালায় এসিড, ধর্ষণ, বাল্য বিবাহ, হত্যা, আত্মহত্যা, অবৈধ তালাক ও যৌতুক প্রতিরোধে অংশগ্রহণকারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নের নারী উন্নয়ন ফোরাম ও ইউনিয়ন সহায়ক কমিটির সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করে।
