চাষীদের অনুদান প্রদান

আপডেট : ১৭ মে ২০১৩, ১৮:১৬
আমতলী উপজেলার হলদিয়া ও তারিকাটা গ্রামের ৯০জন প্রান্তিক চাষিকে ব্র্যাকের উদ্যোগে হাইব্রিড আউশ ধানের বীজ ক্রয় বাবদ একর প্রতি ২ হাজার টাকা করে অনুদান প্রদান অনুষ্ঠান ব্র্যাক আমতলী উপজেলা অফিসে গতকাল সকালে অনুষ্ঠিত হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহ আলম , বিশেষ অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ সাইদ খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিধান কুমার হাওলাদার । এ সময় ব্র্যাকের উপজেলা কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এস এম শাহ আলম, প্রোগ্রাম অফিসার এস এম জেনারুল ও মোঃ মশিউর রহমান এবং টেকনিক্যাল এ্যাসিসট্যান্ট আক্কাস আলী উপস্থিত ছিলেন।