চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত বাজেট সভা

আপডেট : ১৭ মে ২০১৩, ১৮:১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা সম্প্রতি পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহতাব উদ্দিন, অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা প্রমুখ। বাজেট উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী আনম ওয়াহেদুজ্জামান। ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা। এর মধ্যে প্রত্যাশিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ লাখ ১৭ হাজার টাকা এবং প্রত্যাশিত উন্নয়ন অনুদান ধরা হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা। এই বাজেটে সম্ভাব্য রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৮৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার টাকা।