বুধবার মত্স্য অধিদপ্তরের ‘অর্থনৈতিকভাবে পশ্চাত্পদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প’-এর আওতায় পীরগঞ্জ উপজেলা মত্স্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিকল্প আয়বর্ধন কার্যক্রমের অংশ হিসেবে ছাগল পালনের উপর দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা। অন্যদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও উপজেলা মত্স্য কর্মকর্তা ফয়সাল আজম।
