আবারও তৌকির-রাখি

আপডেট : ১৭ মে ২০১৩, ১৯:১৫
দেশে এখন স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা বেশি হওয়ায় তারাকারা সিডিউল দিতে গিয়েও হিমশিম খেয়ে যান। অন্যদিকে একাধিক রিয়েলিটি শো থেকে আসা নবীন তারকারা এই সুযোগটা সময়ের চাহিদা হিসেবে বলেই ব্যবহার করছেন। তাই আনকোড়া এই অভিনেত্রীগুলো প্রতিদিন নাটকে সিডিউল দিয়ে থাকেন আর নিজের মতো করে সম্মানী হাঁকিয়ে থাকেন। আর নবীনদের এই নিজের দাম নিজে বাড়ানো প্রসঙ্গে অনেক পরিচালকই আড্ডায় বসে এই কষ্টের কথা মন থেকে ঝাড়েন। অন্যদিকে এই সুযোগে নবীনরা সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের সুযোগটা খুব সহজেই পেয়ে যাচ্ছেন, তাও একবার নয়। কেউ বা একে সময়ের চাহিদা বলছেন, আবার কেউ বলছেন শিল্পী সংকটের কথা। সম্প্রতি এ দেশের নাটকের অন্যতম গুণী অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে দ্বিতীয়বারের মতো নাটকে অভিনয় করলেন লাক্সখ্যাত রাখি।