‘ইশাকজাদে’খ্যাত বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের জীবনসঙ্গী প্রসঙ্গে বলেন, ‘যদি বলিউডের কারও সঙ্গে প্রেম করার সুযোগ পাই বা হয়, তাহলে আমি চাইব এ সময়ের সবচেয়ে হার্টথ্রব অভিনেতা রণবীর কাপুরকে। তাকে আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রতিদিনই নতুন করে তার প্রেমে পরি। অন্যদিকে আমি তার অভিনয়েরও অসাধারণ একজন ভক্ত। এ সময়ের অভিনেতাদের মধ্যে একমাত্র তাকেই আমার ভালো লাগে।’ উল্লেখ্য, পরিণীতি চোপড়া এখন মনীষ চোপড়ার নাম না নির্ধারণ হওয়া একটি চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি ‘কিল দিল’ ও ‘হাসি তো ফাসি’ চলচ্চিত্রে কাজ করছেন।
