‘আয়রন ম্যান’খ্যাত হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্কার্লেট জোহানসন এবার অভিষেক করছেন পরিচালনায়। খুব শীঘ্রই নিজের পরিচালিত চলচ্চিত্রের কাজ শুরু করে দিচ্ছেন। ট্রুম্যান কেপোটের অপ্রকাশিত নোবেল ‘সামার ক্রসিং’-এর গল্প অবলম্বনে এই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ১৯৪৫ সালের পটভূমির উপর নির্মাণ হবে এই চলচ্চিত্র। এরইমধ্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন তিনি। মাস দুয়েকের মধ্যেই এর শুটিং শুরু করবেন স্কার্লেট। উল্লেখ্য, তিনি এখন ‘ডন জন’, ‘আন্ডার দ্য স্কিন’ ও ‘ক্যাপ্টেন অ্যামেরিকা :দ্য উইন্টার সোলজার’ চলচ্চিত্রে অভিনয় করছেন।
