এক সর্দারজির হঠাত্ শখ হয়েছে তিনি গ্রামে যেয়ে কৃষিকাজ করবেন। কিন্তু চাইলেই তো আর হুট করে কৃষিকাজ শুরু করা যায় না। তাই সর্দার ভাবলেন কিছুদিন যদি অন্যের মাঠে কাজ করে কৃষিকাজ সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যায়। তা এই ধারণা থেকেই তিনি চলে গেলেন পশ্চিমবঙ্গের এক গ্রামে। সেখানে যেয়ে এক গৃহস্থের কাছে সব বুঝিয়ে বলে কাজ চাইলেন সর্দার। গৃহস্থও খুশি মনে তার আলু ক্ষেত থেকে কিছু আলু তুলে আনার কথা বললেন সর্দারকে। কিন্তু সারাদিন কাজ শেষে বেশ অনেকগুলো আলু গৃহস্থের পায়ের কাছে রেখেই সর্দার সাফ জানিয়ে দিলেন ‘দেখ বাবু, এসেছিলাম তোমাদের কাছে কিছু শিখব বলে। তা এখন তো দেখি তোমরা নিজেরাই ভীষণ বোকা! তা আমাকে আর কী শেখাবে। আচ্ছা আলু যদি মাটির নিচ থেকে তুলেই খেতে হয় তাহলে সেটা মাটির নিচে ঢুকিয়েছিলে কোন আক্কেলে শুনি!’
গৃহিনী :বুয়া শোনো, আজ আমার খুব জরুরি একটা কাজ আছে। সব রান্না একটার মধ্যে সেরে ফেলতে হবে।
বুয়া :বাড়িতে কোনো বড় পাতিল নেই তো! তাহলে রান্না একটার মধ্যে শেষ করব কীভাবে?
ক্রেতা :আপনারা ‘বড়লোক হওয়ার উপায়’ নামে যে বইটা এখানে বিক্রি করছেন সেটা আমি কিনেছিলাম। কিন্তু এখানে যেসব কথা লেখা তা তো সবাই কমবেশি জানে। আমি তো এটা পড়ে বড়লোক হওয়ার কোনো আশাই দেখছি না।
বিক্রেতা :আপনি ঠিকই ধরেছেন। তবে বইয়ের নাম ‘বড়লোক হওয়ার উপায়’ আসলে ক্রেতার কথা ভেবে রাখা হয়নি। রাখা হয়েছে বিক্রেতার কথা মাথায় রেখে। আর তাই আপনাদের দোয়ায় গেল এক মাসে এই বইখানা বিক্রি করে আমার অবস্থা কিন্তু খারাপ না।
