আর টিভির সৌন্দর্য বিষয়ক নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘শিবানীজ অ্যারোমা রূপকথা’। অনুষ্ঠানে এবার অতিথি হয়ে আসছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। রূপচর্চা বিষয়ক নানাবিধ আলোচনা হয়ে থাকে এ অনুষ্ঠানে। উপস্থাপিকার সাথে আগত অতিথির নানাবিধ আলোচনায় উঠে আসবে রুপচর্চার সঠিক পদ্ধতি। থাকবে রুপচর্চা বিষয়ক নানা রকম টিপস। এ ছাড়াও দর্শকরা সরাসরি টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে জানাতে পারে তাদের সমস্যার কথা। অনুষ্ঠানে বিউটি টিপস দিবেন বিশিষ্ট থেরাপিস্ট শিবানী দে। অনুষ্ঠান সম্পর্কে স্বাগতা জানান, ‘আমি রুপচর্চা নিয়ে মোটামুটি যত্নবান। আসলে ত্বক যেমনই হোক সেটার যদি ঠিকমত যত্ন নেওয়া হয় তাহলে ত্বকের স্থায়ী উজ্বলতা দীর্ঘদিন বজায় থাকে। ‘রুপকথা’য় আমার রুপচর্চা নিয়ে কথা বলব। পাশাপাশি সম্প্রতি আমার কিছু কাজ নিয়ে ও দর্শকদের সাথে শেয়ার করব। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আরটিভিতে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে।
