প্রস্টেট গ্রন্থির প্রদাহ

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:১৩
প্রস্টাইটিস এ রোগীর শরীরে ব্যথা বা ম্যাজ ম্যাজ ভাব, খুব জ্বর আসা, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, শরীরে মূত্রথলি বরাবর জায়গায় ব্যথা, পায়ু পথ ও মেরুদন্ডের সর্বনিম্ন অংশ বরাবর ব্যথা, প্রস্রাবের শেষে দুই এক ফোটা রক্ত পড়া প্রভৃতি। বয়ষ্ক পুরুষ প্রষ্টেট গ্লান্ড বড় হওয়াজনিত সমস্যা আছে তাদের ক্ষেতে এই উপসর্গ ছাড়াও হঠাত্ প্রস্রাব আটকে যেতে পারে। পুরুষদের প্রেষ্টেট গ্লান্ডের প্রদাহ রোগকে প্রস্টাটাইটিস বলা হয়। পুরুষদের যৌবনে পদার্পণ থেকে যে কোন সময় এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে বৃদ্ধ ব্যক্তি যাদের প্রোস্টেট বড় হওয়াজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই রোগ বেশ অসুবিধার সৃষ্টি করে। রোগের ধরন অনুসারে চার ভাগে ভাগ করা যায়। যেমন- একিউট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস (তীব্র ব্যাকটেরিয়া জনিত প্রদাহ), ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস (দীর্ঘ মেয়াদী ব্যাকটেরিয়া জণিত প্রদাহ), নন ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস (জীবানু বর্হিভূত প্রদাহ), প্রষ্টটোডিনিয়া, একিউ ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস-এ রোগীর শরীরে ব্যথা বা ম্যাজ ম্যাজ ভাব, খুব জ্বর আসা, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, শরীরে মূত্রথলি বারবার জায়গায ব্যথা, পায়ু পথ ও মেরুদন্ডের সর্বনিম্ন অংশ বারবার ব্যথা, প্রস্রাবের শেষে দুই এক ফোঁটা রক্ত পড়া প্রভৃতি। বয়ষ্ক পুরুষ যাদের প্রষ্টেট গ্লান্ড বড় হওয়াজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই উপসর্গ ছাড়াও হঠাত্ প্রস্রাব আটকে যেতে পারে। দৈহিক পরীক্ষায় রোগীর মূত্র নির্গমন পথে কোন সমস্যা আছে কিনা দেখা হয়। ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন-এ প্রোস্টেটে রোগী খুব ব্যথা অনুভব করে। প্রোস্টেটিক স্মিয়ার পরীক্ষা করা যেতে পারে, প্রোস্টেটাইটিস রোগের জটিলতা হিসেবে রোগীর টেসিটস বা অন্ডোকোষ ও এর উপরের অংশ প্রদাহ ছড়াতে পারে, যাকে বলা হয় ইপিডিমোঅরকাইটিস। এই রোগ নির্ণয়ের পর উপযুক্ত এন্টিবায়োটিক ২-৩ সপ্তাহ পর্যন্ত প্রয়োগ করা হয়। এটা স্মরণ রাখতে হবে যে, রোগের লক্ষণ দূরিভূত হলেও সম্পুর্ণ কোর্স এন্টিবায়োটিক খেতে হবে। অন্যথায় আবার রোগ দেখা দেয়ার সম্ভাবনা থেকে যায়। রোগীকে প্রচুর পানি খেতে হবে এবং স্ত্রীর সাথে মেলামেশা না করা বাঞ্ছনীয়। ক্রণিক ব্যাকটেরিয়াল প্রোস্টাটাইসি এ দীর্ঘদিন থেকে রোগীর ব্যথা থাকে। সাধারণত: এই ব্যথা তলপেটে, টেসটিস বা অন্ডোকোষ-এ, দুই পায়ের মাঝখানে বা কখন কখন পিছন দিকে অনুভূত হয়। এই রোগ নির্ণয় করা বেশ কঠিন। কারণ এর উপসর্গগুলো অধিকাংশই প্রোষ্টের সাথে সম্পৃক্ত থাকে না। এই রোগ নির্ণয়ের উল্লেখযোগ্য হলো ট্রান্সরেক্টাল আল্ট্রাাসনোগ্রাম এবং ইউরোডাইনামিক স্টাডি। পুরুষের সাথে সাথে তার স্ত্রীর কোন ধরনের সংক্রামণ আছে কিনা পরীক্ষা করা উচিত্। এইসব রোগীর ক্ষেত্রে ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত এন্টিবায়োটিক প্রয়োগ করা হয়। এর সাথে সাথে প্রোষ্টেট মাংশপেশী শিথিল করে এমন ওষুধ এবং বেদনা নাশক প্রয়োগ করা যেতে পারে। নন ব্যাকটেরিয়াল প্রোষ্টটাইটিস সাধারণত C. trachomatis wm ট্রাকোমেটিস নামক এক ধরণের অনুজীব দ্ব্বারা সংক্রমণের ফলে হয়। সাধারণত: ইরাইথ্রোমাইসিন জাতীয় এন্টিবায়োটিক ৪ সপ্তাহ প্রয়োগ করা হয়। পুরুষের সাথে সাথে তার স্ত্রীরও পরীক্ষা করে দেখতে হয় যে কোন ইনফেকশন আছে কিন। প্রোষ্টোডাইনিয়া হচ্ছে রোগীর প্রোস্টেট গ্রন্থিতে ব্যথা, রোগীর মূত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যা যা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে না। মনে করা হয় যে একটি প্রষ্টেট মাংশপেশীর স্পাজম-এর ফল। মানসিক চাপ, দুশ্চিন্তা প্রভৃতির কারণে প্রষ্টেট মাস্ল-এ স্পাজম হতে পারে। এই ধরণের রোগীদেরকে ইউরোডাইনামি স্টাডি করা যেতে পারে। কোন ধরনের ইউরেথ্রাাল অবস্টক্সন ছাড়াই দেখা যায় এদের প্রস্রাবের ধারা কম। চিকিত্সা ক্ষেত্রে এদের মেন্টাল সাপোর্ট দেয়া অত্যন্ত জরুরী। প্রষ্টেট মাসল রিলাক্সেন্ট-ও ব্যথা নাশক ওষুধ প্রয়োগ এদের ক্ষেত্রে ভাল ফল পাওয়া যায়। এটা মনে রাখা জরুরী যে প্রোস্টটাইটিস রোগ নির্ণয় বেশ কঠিন। তাই এই সমস্ত সমস্যা থাকলে তা সমাধানের জন্য ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া জরুরী।