উত্তর কোরিয়ার কাছে ২০০ ক্ষেপণাস্ত্র রয়েছে

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৩৫
সিউল যা অনুমান করেছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার কাছে রয়েছে। গতকাল শুক্রবার দেশটির সামরিক বিশ্লেষক ইউনিটের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়নহাপ এ তথ্য জানায়। খবর এনডিটিভির। বার্তা সংস্থাটি জানায়, এ বিষয়ে পেন্টাগনের একটি নথিপত্র দেখার পর কোরীয় ইন্সস্টিটিউট ফর ডিফেন্স এনালাইসিস (কেআইডিএ) এর প্রকৃত পরিসংখ্যানটি আবারো পর্যালোচনা করে। গণনার পর দেখা যায়, ৫০টি মাঝারি এবং ১৫০টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পিয়ংইয়ং এর কাছে রয়েছে। এর আগে উত্তর কোরিয়ার কাছে সহজে স্থানান্তরযোগ্য সর্বোচ্চ ৯৪টি ক্ষেপণাস্ত্র বলে সিউল অনুমান করেছিল। তাছাড়া দেশটি অর্থনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পরমাণু অস্ত্র তৈরি বাড়ানোর দিকে নজর দিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের ঐ নথিপত্রে উল্লেখ করা হয়।