রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্মঘট অব্যাহত

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১২
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিত্সকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। রোগীর অভিভাবকদের হাতে ইন্টার্নি চিকিত্সক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গত বুধবার থেকে এই ধর্মঘটের ডাক দেয় ইন্টার্নি চিকিত্সক এসোসিয়েশন। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করায় হাসপাতালে চিকিত্সাধীন প্রায় দেড় হাজার রোগীর দুর্ভোগ বেড়েছে। অপরদিকে বৃহস্পতিবার হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইন্টার্নি চিকিত্সকরা। তারা জানিয়েছেন, ৫ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। শনিবার তাদের আল্টিমেটাম শেষ হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে ইন্টার্নি চিকিত্সকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ আলম শাহ সুজন।