সান্তাহারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১৩
রেল লাইনে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় রায়হান ওরফে মামুন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে আদমদীঘির সান্তাহার রেলওয়ে ষ্টেশনের মালগুদাম এলাকায়। নিহত মামুন নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের আনছার আলীর পুত্র। জানা যায়, রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হয় মামুন। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় মামলা হয়েছে।