দোয়ারিকা সেতুর পূর্ব প্রান্তের সড়কের একশ’ মিটার ধসে গেছে

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১৫
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে দোয়ারিকার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির সেতুর পূর্ব প্রান্তের সড়কের প্রায় ১শ’ মিটার এলাকা ধসে গেছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোঃ শামস্ মোকাদ্দেস ধসের কথা স্বীকার করে জানান, এতে কোনো দুর্ঘটনার আশংকা নেই। তিনি জানান, মূল সেতু ঝুঁকিমুক্ত। ঘূর্ণিঝড় মহাসেন শুরুর আগের দিন প্রবল বৃষ্টিপাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির সেতুর পূর্ব পাশে ধস শুরু হয়। এক পর্যায়ে ধস বড় আকার ধারণ করলে স্থানীয়রা সেখানে লাল পতাকা টানিয়ে দেয়। খবর পেয়ে সওজের প্রকৌশলীরা বৃহস্পতিবার থেকে সেখানে সংস্কার কাজ শুরু করেন।