রাজধানীর ওয়ারী থেকে চার হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল কাদের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দুপুর ১২টার দিকে সানাই কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর সিনিয়র এসপি কুদরত-ই-খোদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি কাগজের ব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো ৪ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে।
