টেকনাফ উপকূলে আরো ৭ মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:২৫
টেকনাফ উপকূল থেকে গতকাল শুক্রবার আরো ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুইদিনে মোট ৩১টি লাশ উদ্ধার করা হল। গতকাল বাদে জোহর পৌর ঈদগাহ মাঠে মৃতদেহগুলো জানাজা শেষে টেকনাফ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এসব মৃতদেহ কয়েক দফায় টেকনাফ বঙ্গোপসাগর উপকূলীয় সদর ইউনিয়নের তুলাতুলী, লম্বরী, মিটাপানির ছড়া, দরগার ছড়া, হাবিরছড়া, রাজারছড়া, বাহারছড়া ইউনিয়নের নোয়খালী পাড়া ও সাবরাং ইউনিয়নের পতেল¬া পাড়া সৈকত উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন বিষয়ক কমিশনার (আর,আর,সি) গাজী ফিরোজ সালাহ উদ্দীন ও কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এ বিষয়ে মিয়ানমারের সাথে বিজিবির যোগাযোগ হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ টেকনাফে উদ্ধার হওয়া মৃতদেহগুলো সম্প্রতি মিয়ানমারে ট্রলারডুবিতে মৃতদের বলে স্বীকার করে বাংলাদেশে দাফন করার অনুরোধ জানিয়েছে। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক দিদারুল ফেরদাউস বলেন, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে ৬ জন মহিলা ও ২৫টি শিশু।