হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে জাল পাসপোর্ট ও ভিসায় বিদেশ গমনের চেষ্টাকালে ৮ জন যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আলমগীর হোসেন (২৫), জসিম মিয়া (২১), খায়রুল ইসলাম (২৫), সাইফুল ইসলাম (২২), আল আমিন সরকার (২৬), নুরুল ইসলাম, আমিনুল ইসলাম (২৮), লাল মিয়া (৩৬)।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, জাল ভিসায় গতকাল সকাল ১১টার দিকে মিহিনলংকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শ্রীলংকা হয়ে কম্বোডিয়া যাওয়ার সময় গ্রেফতার হন আলমগীর, জসিম, খায়রুল ও সাইফুল। সিঙ্গাপুর হয়ে ব্রুনাই যাওয়ার উদ্দেশ্যে সকালে বিমানবন্দরে আসেন আল আমিন, নুরুল ইসলাম, আমিনুল ও লাল মিয়া। তাদের জাল ভিসার কারণে গ্রেফতার করা হয়।
