দৌলতপুরে যুবক অপহরণ

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:৩৫
কুষ্টিয়ার দৌলতপুরের পল্লী আদাবাড়িয়া এলাকা থেকে সন্ত্রাসীরা আব্দুল গনি (৩৫) নামে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে। সে আদাবাড়িয়া স্কুলপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। অপহূতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ৭/৮ সশস্ত্র সন্ত্রাসী আব্দুল গনির শোয়ার ঘরের জানালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে আব্দুল গনিকে তুলে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা সোনার গহনা, টেলিভিশন, একটি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেনি। এলাকাবাসী জানায়, আব্দুল গনি এলাকায় আদম ব্যবসায়ী হিসাবে পরিচিত। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, আব্দুল গনির বাড়িতে চুরির ঘটনার পর থেকে তার নিখোঁজ থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।