গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৮ মে ২০১৩, ১৯:০০
বন্ধুত্ব দিবস উদযাপনের অংশ হিসেবে বিশ্বের অনেক দেশেই ফ্রেন্ডশিপ ব্যান্ড বা ব্রেসলেট আদানপ্রদানের চল রয়েছে। আর এ ধরনের ৭,৫০৭টি ব্রেসলেট একের পর এক জোড়া লাগিয়েই কিছুদিন আগে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় আমেরিকার পেনসিলভানিয়ার সুইট ভ্যালিতে অবস্থিত রোজ এলিমেন্টারি স্কুলের কে-সিক্স গ্রেডের শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে প্রায় ছয় মাস সময় নিয়ে তৈরি করার এই ব্রেসলেট চেনটির দৈর্ঘ্য শেষ পর্যন্ত পৌঁছেছিল ২,৬৭৮ ফুট বা ৮১৬.২৬ মিটারে। এখানে উল্লেখ করা জরুরি যে, শুধুমাত্র রেকর্ড বুকে নাম লেখানোর জন্যই নয় বরং এ বয়সের শিক্ষার্থীদের মধ্যে একে অন্যকে উত্ত্যক্ত করার যে প্রবণতা দেখা যায় সেই প্রবণতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই গড়ে তোলা হয়েছিল বন্ধুত্বের বার্তা বহন করা এই ব্রেসলেট চেন।