উপস্থাপক থেকে কণ্ঠশিল্পী!

আপডেট : ১৮ মে ২০১৩, ১৯:১২
গান থেকে অভিনয়ে, অভিনয় থেকে গানে, উপস্থাপনা থেকে গানে, গান থেকে উপস্থাপনায় এমন নজির আমাদের মিডিয়ায় এখন অহরহ। তাদের মধ্যে দিতি, মৌসুমী, পার্থ বড়ুয়া, তারিন, শহীদ প্রমুখ উল্লেখযোগ্য। এবার উপস্থাপনা থেকে একজন কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন এনটিভিতে নিয়মিত প্রচারিত অনুষ্ঠান ‘জানার আছে বলার আছে’ অনুষ্ঠানটির উপস্থাপক নিঝুম মতীন। সম্প্রতি লেজার ভিশনের ব্যানারে বাজারে প্রকাশ হলো ‘নিঝুম নীড়’ শিরোনামের একটি একক অ্যালবাম। ৭টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। নিঝুম বলেন, ‘একজন ভালো শিল্পী হতে চাই, ভালো গান গেয়ে যেতে চাই এটাই আমার স্বপ্ন। ছোটবেলা থেকেই এই স্বপ্ন আমার।’