অনেকদিন ধরেই খবরটি ঘুরপাক খাচ্ছে। এর আগে বলিউডে যে কটি গান গেয়েছেন সবকটি সুপারডুপার হিট! প্রায় সবকটি গানই বিভিন্ন রিয়েলিটি শোতে প্রতিযোগীরা গেয়ে থাকেন। আর রিয়েলিটি শোতে প্রতিযোগীরা শুধু বাংলাদেশেই নয়, ভারতেও গাইছেন। তবে দীর্ঘদিন ধরেই জেমস ভক্তরা অপেক্ষা করছেন অনুভব সিনহার ছবি ‘ওয়ার্নিং’-এ জেমসের গাওয়া ‘বেবাসি’ শিরোনামের গানটির জন্য। আর এই অপেক্ষা শুধু বাংলাদেশ-ভারত জুড়েই নয়, পুরো উপমহাদেশ জুড়ে। এরইমধ্যে অনলাইনে লাখো জেমসভক্ত ‘বেবাসি’ গানটির জন্য প্রচুর হিট তৈরি করে রেখেছেন। জানা যায়, খুব শিগগিরই গানটি বলিউডে অফিসিয়ালি মুক্তি দেওয়া হবে। এর পাশাপাশি এরই মধ্যে জেমসের ‘বেবাসি’ গানটি ইন্টারনেটে চলে এসেছে এমনটাও শোনা যায়। উল্লেখ্য, জেমস যেহেতু বড় ধরনের কোনো উত্সব আয়োজন ছাড়া স্টেজ শো করেন না, তাই আসছে ঈদের পারফর্মেন্সের জন্য এখনই প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন তিনি। একাধিক টিভি চ্যানেলের লাইভে অংশ নেওয়ার সিডিউল এরইমধ্যে হয়ে গেছে তার।
