সোহেল রানার ‘সাত সকাল’

আপডেট : ১৮ মে ২০১৩, ১৯:১৪
জিটিভিতে খুব শীঘ্রই সোহের রানার প্রযোজনায় সম্প্রচার শুরু হচ্ছে সকালবেলার লাইভ শো ‘সাত সকাল’। সকালের ঠান্ডা মেজাজের সকালের গান, আবৃত্তি এবং গল্প নিয়ে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে ক্লাসিক্যাল, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনগীতি, হাসন রাজার গান, লোকগীতির স্বনামধন্য শিল্পী ছাড়াও আবৃত্তির ভুবনের খ্যাতনামা সকল আবৃত্তিকার অংশ নিবেন। অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন রবি শঙ্কর মৈত্রী। সোহেল রানা বলেন, ‘টিভিতে আমার প্রায় ১২ বছরের ক্যারিয়ার, এর মধ্যে প্রায় কয়েক হাজার অনুষ্ঠান আমি করেছি। কিন্তু ‘সাত সকাল’ অনুষ্ঠানটি একেবারেই আলাদা এবং দেশের টেলিভিশন চ্যানেলে প্রচারিত বর্তমান অনুষ্ঠানগুলো থেকে ব্যতিক্রম। আশাকরি অনুষ্ঠানটির মাধ্যমে দর্শক নতুনত্ব পাবে।’ ‘সাত সকাল’ ছাড়াও জিটিভিতে সোহেল রানা প্রযোজিত তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’, ‘আয়োজনে আমন্ত্রণ’ নামে প্রতিদিনের অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। এর আগে আরটিভিতে সোহের রানা প্রতিদিনের সরাসরি তারকা আড্ডানুষ্ঠান ‘তারকালাপ’ প্রায় দুই হাজার পর্ব নিয়মিতভাবে প্রযোজনা করেছেন। এ ছাড়া ‘সিনেমা আর গান’, ‘স্টুডিও কনসার্ট’, ‘রুপকা’ এবং বিশেষ দিবসে বিশেষ আয়োজনে সোহেল রানর উপস্থিতি ছিল সরব।