নিউইয়র্কে নিজ বাড়িতে গুলি
ছাত্রী নিহত
মুখোশধারী বন্দুকধারীর গুলিতে নিউইয়র্কে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিজ বাড়িতে নিহত হয়েছে। ঐ ছাত্রীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে শুক্রবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। এনডেরা রেডিলো নামের ২১ বছর বয়সী ঐ ছাত্রী এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছাকাছি তার লং আইল্যান্ড বাড়িতে ছিলেন। তার সঙ্গে তার যমজ বোন জেসিকা ও কয়েকপাঠী ঐ সময়ে উপস্থিত ছিলেন। রেডিলো বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।—বিবিসি
মানব ক্লোনিংয়ে মাইলফলক
১৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের ব্যর্থতার পর শেষ পর্যন্ত গবেষণাগারে মানব স্টেম সেল তৈরিতে সফল হয়েছেন জীববিজ্ঞানীরা। এখন পর্যন্ত মানব স্টেম সেলের উত্স মানব ভ্রূণ। যা চিকিত্সাবিজ্ঞানের গবেষণায় ব্যবহারে বাধা-নিষেধ রয়েছে। কিন্তু এখন মানব স্টেম সেল তৈরি সম্ভব হওয়ায় মানব ভ্রূণ থেকে স্টেম সেল নেয়ার আর প্রয়োজন পড়বে না। বিজ্ঞানাগারে তৈরি এ স্টেম সেল অনেকটাই যাদুকরি বৈশিষ্ট্যের। যা নতুন হূদপেশী, মস্তিষ্কের টিস্যু, হাড়সহ দেহের অন্যান্য ধরনের কোষ বা সেল তৈরিতে সহায়ক হবে এবং এভাবে এ থেকে একটি মানুষকে রূপ দেয়াও সম্ভব হতে পারে। —রয়টার্স
কান চলচ্চিত্র উত্সবে অলংকার চুরি
ফ্রান্সের কান শহরের একটি হোটেল থেকে চুরি হয়েছে ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের রত্নালঙ্কার। পুলিশ একথা জানিয়েছে। বার্ষিক কান চলচ্চিত্র উত্সবে যোগ দিতে যাওয়া সেলিব্রিটিদের জন্য এ অলঙ্কার সংরক্ষিত ছিল। সুইস অলঙ্কার কোম্পানি চোপার্ড এর এক কর্মচারির হোটেল কক্ষ থেকে তা চুরি যায় বলে জানা গেছে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে রাতে কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে বুধবার। সুইস কোম্পানি চোপার্ড আনুষ্ঠানিকভাবে এ উত্সবের ব্যয়ভার বহন করে থাকে।—রয়টার্স
গুয়ানতানামো কারাগার বন্ধে অনশন
গুয়ানতানামো বে কারাগার বন্ধের দাবিতে অনশন শততম দিন পার হয়েছে। শুক্রবার সকালে একদল লোক হোয়াইট হাউসের সামনে বন্দিদের পোশাক পরিহিত অবস্থায় বিতর্কিত ঐ কারাগার বন্ধের জোর দাবি জানান। এ ব্যাপারে তিন লাখ ৭০ হাজার জনের স্বাক্ষর সম্বলিত একটি দরখাস্ত হোয়াইট হাউসে জমা দেয়া হয়েছে। ন্যাশনাল ধার্মিক প্রচারিভিযানের নির্বাহী পরিচালক রিচার্ড কিলমার বলেন, বছরের পর বছর বিনা বিচারে আটক থাকায় বন্দীদের মধ্যে প্রচন্ড হতাশার সৃষ্টি হয়েছে।—আল জাজিরা
