পবিত্র হজ্ব পালনার্থে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ভাতার চেক

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:২৬
গত শুক্রবার সকালে আজিমপুর হাই স্কুল অডিটরিয়াম হলে কলেজ মাদ্রাসা ও হাইস্কুলের শিক্ষক কর্মচারীদের মধ্যে পবিত্র হজ্ব পালনার্থে কল্যাণ ভাতার চেক প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি, শিক্ষা মহাপরিচালক, শিক্ষা সচিব এবং কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব । শিক্ষামন্ত্রী সর্বপ্রথম জৈনপুরী পীর সাহেব কেবলা হযরত আল্লামা সৈয়দ আবু নোমান মোঃ মাহবুবুর রহমানের হাতে কল্যাণ ভাতার চেক প্রদান করেন। এর আগে দোয়া পরিচালনা করেন জৈনপুরী পীর সাহেব। সংক্ষিপ্ত বক্তব্যে পীর সাহেব আল্লাহর শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মহাপরিচালক ও কল্যাণ ট্রাস্টের সদস্য সচিবগণকে মোবারকবাদ জানান। যাদের উছিলায় ৬২৬ জন ব্যক্তি কল্যাণ ভাতা পেয়ে পবিত্র হজ্ব পালনের সুযোগ পেয়েছেন। অবশেষে পীর সাহেব কেবলা দেশ ও সরকারের কল্যাণ কামনা করে এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। - প্রেস বিজ্ঞপ্তি