প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু কেলেঙ্কারিতে তার পরিবারের জড়িত থাকার কথা অস্বীকার করছেন। কানাডার সরকারি টিভি চ্যানেল সিবিসি অর্থাত্ কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে গত ১৬ মে টেরেন্স ম্যাককেনাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। সিবিসির ‘দ্য ন্যাশনাল’ শীর্ষক ১৫ মিনিটের এক প্রতিবেদনে অংশ হিসেবে প্রধান মন্ত্রি শেখ হাসিনার সাক্ষাত্কার প্রচার করে।
এসএনসি-লাভালিনের ঘুষের তালিকায় প্রধানমন্ত্রির পরিবারের সদস্যদের নাম বিষেশ করে শেখ রেহানার নাম রয়েছে বলে যে গুজব রয়েছে, তার প্রতিবাদ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সাজানো। আমরা জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা সিবিসিকে আরো বলেন, সেতুটি হলে দক্ষিণবঙ্গের অর্থনৈতিক কর্মকাণ্ডসহ আমাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বারবার কানাডা সরকার এবং বিশ্বব্যাংককে বলেছিলাম, আপনারা তথ্যপ্রমাণ দিন; কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি।
অপর এক প্রশ্নে অভিযুক্ত সৈয়দ আবুল হোসেনকে দলের অলিখিত ‘ট্রেজারার ও ক্যাশিয়ার’ উল্লেখ করে প্রশ্ন করা হয় যে, তিনি আওয়ামী লীগের জন্য তহবিল জোগাড় করেন। একথা সত্য কিনা? প্রধানমন্ত্রী ‘ক্যাশিয়ার’ শব্দে বিস্ময় প্রকাশ করে এ অভিযোগ অস্বীকার করেন।
সিবিসির ‘দ্য ন্যাশনাল’ এই প্রতিবেদনে প্রধান মন্ত্রি ছাড়াও দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাক্ষাতকার প্রচার হয়।
উল্লেখ্য, আরসিএমপি’র দায়ের করা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িত থাকা অভিযোগে কানাডার প্রকৌশল সংস্থা এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তা কানাডিয়ান রমেশ সাহা ও মোহাম্মদ ইসমাইলের বিচারের মামলা এখন টরন্টোর সুপ্রিয়র কোর্টে।
