বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ, যুবদল কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে রংপুর বিভাগের ৮ জেলায় আগামীকাল সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে এবং স্থানীয় হোটেলে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচির ডাক দেয় তারা।
