বাংলাদেশ উপকূলে উদ্ধার ৩৮ রোহিঙ্গার লাশ ফেরত নেয়নি মিয়ানমার

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২৮
মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জীবন্ত ধরে জোর করে নিজ দেশে পাঠানো সম্ভব হলেও তাদের ডেডবডি ফেরত পাঠানো যাচ্ছে না। মিয়ানমার কর্তৃপক্ষ তাদের নাগরিক বিশেষ করে কোন রোহিঙ্গা মুসলিম নিখোঁজ হলে তার লাশ ফেরত নিতে রাজি হয় না। একইভাবে গত ৩দিনে বাংলাদেশ উপকূলে ভেসে আসা ৩৮ রোহিঙ্গা নাগরিকের লাশ ফেরত নিতে রাজি হয়নি তারা। ফলে বাধ্য হয়ে বাংলাদেশকে নিজের মাটিতেই ঠাঁই দিতে হলো হতভাগ্য এসব রোহিঙ্গাকে।