বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধি দলের জেনেভা যাত্রা

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:৩১
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৬তম সম্মেলনে যোগদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হকের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. ইকবাল আর্সালান ও সহ-সভাপতি ডা. আবদুর রউফ বিশ্বাস প্রমুখ। ১১ দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল সোমবার জেনেভায় শুরু হবে।