উদ্দীপনা সংবাদ

ঢাকা কমার্স কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:২৮
গত ১৭ মে ২০১৩ ঢাকা কমার্স কলেজের প্রফেসর কাজী মোঃ নুরুল ইস্লাম ফারুকী মিলনায়তনে ২০০৮ ও ২০০৯ সালের অনার্স ও মাস্টার্স পরীক্ষায় ১ম শ্রেণিপ্রাপ্ত এবং ২০১১ ও ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় ১ম শ্রেণিপ্রাপ্ত ২৬৮ জনকে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৯৮৭ জনকে সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্যদের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ। তিনি তার বক্তব্যে কলেজ নির্ধারনের মাপকাঠিতে ভর্তিকৃত এসএসসি পরীক্ষার ফলাফল এবং প্রাপ্ত এইচএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে তুলনামূলক পার্থক্য বিবেচনার অনুরোধ জানান। এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে মালিহা জাহান এবং অনার্স ও মাস্টার্স শ্রেণির পক্ষ থেকে রেফাতুন নাহার শুভেচ্ছা বক্তব্য প্রদান করে।