বিশ্বখ্যাত ডিটারজেন্ট পাউডার নির্মাতা প্রতিষ্ঠান প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের উদ্যোগে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়ে গেল একসাথে সবচেয়ে বেশি মানুষের কাপড় ধোয়ার রেকর্ডটি। এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এরিয়েলের নতুন একটি ডিটারজেন্টের বাজারজাতকরণ উপলক্ষে এদিন একই সাথে কাপড় ধোয়ার এক আয়োজনে অংশ নেন সবমিলিয়ে ১০০৯ জন অংশগ্রহণকারী। আর এরই মাধ্যমে ভেঙ্গে যায় ২০১১ সালে ভারতে মুম্বাইয়ে একসাথে ৪৯৬ জন মানুষের কাপড় ধোয়ার পূর্বোক্ত রেকর্ডটি।
